ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শহিদ মিনার থেকে সরকার পদত্যাগের একদফা

আওরঙ্গজেব কামাল :
আগস্ট ৩, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ যেন ফেটে পড়ে। সকলের মুখে একই কথা সরকার পতনের দাবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। সমাবেশ থেকে সরকার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছেন তারা। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহিদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এ ঘোষণা দেন। নাহিদ বলেন, আর এক মিনিটও এই সরকার থাকবে না। একদফা এক দাবি।এই সরকারের পদত্যাগ। এ ছাড়া সরকারের পদত্যাগ দাবিতে রোববার সারা দেশে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। প্রাপ্ত তথ্য থেকে জানাযায় ,কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্লোগানে স্লোগানে উত্তাল সেখানকার পরিবেশ। জনতার ঢলে তিলধারণের ঠাঁই নেই যেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ মিছিল নিয়ে হাজির হচ্ছিলেন আন্দোলনকারীরা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১টা থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা।দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা শহীদ মিনারে মিছিল নিয়ে এসেছেন, অনেকে আসছেন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দিয়েছেন। তারা শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন নেমে পড়ুন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’-এ রকম নানা স্লোগান দিচ্ছেন। এ সময় শহীদ মিনারে আসা আন্দোলনকারীদের হাতে ‘গণহত্যার দায়ে খুনিদের বিচার করা হবে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।উল্লেখ্য, সারাদেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে গতকাল (২ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এ সময় শহীদ মিনারে আসা আন্দোলনকারীদের হাতে ‘গণহত্যার দায়ে খুনিদের বিচার করা হবে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। উল্লেখ্য, সারাদেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে গতকাল (২ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।