ঢাকাশুক্রবার , ২ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ফিউচার মেডিকেল ইনস্টিটিউট এর ভেটেরিনারি শাখার শুভ উদ্ভোদন

মোঃ বাবু ম্যিয়া :
আগস্ট ২, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ফিউচার মেডিকেল ইনস্টিটিউট এর ভেটেরিনারি শাখার শুভ উদ্ভোদন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি তার স্বগত বক্তব্যে বলেন, দেশের ক্রান্তিলগ্নে সবাই কে সজাগ থাকতে হবে। এবং সেবারব্রত বুকে ধারন করে সকল কে মানব সেবায় নিয়োজিত হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,বিসিএস লাইভস্টক এর সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মজিবুর রহমান। এ সময় তিনি বলেন আমরা সমাজের মুখ্য ভূমিকা পালন করি ফলে প্রতিটি কাজে আমাদের গুরুত্বসহকারে শিখতে ও জানতে হবে। আমাদের ভুল মানে জীবনের ক্ষতি। তিনি এ সময় ফিউচার মেডিকেল ভেটেরিনারি ইনস্টিটিউট এর শুভ শুভ উদ্ভোদন করে বলেন আজ আবাও প্রমান হলো ফিউচার মেডিকেল ইনস্টিটিউট জনকল্যানে কাজ করে চলেছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবিএম জাহাঙ্গীর আলম স্বপনের সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএমএসএফ আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু।তিনি এসময় বলেন, প্রাথমিক চিকিৎসক মানেই এটি গুরুদায়ীত্ব ফলে সকলে অতি যত্নসহকারে কাজ শিখতে হবে বা জন সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউছুপ আলী খান,পরিচালক হাসান মোরশেদ,ডাঃ মোঃ শাওন (এমবিবিএস) ,ডাঃ সাদনাদ কবির সোহেল(এমবিবিএস),ডাঃ তুষার (ডিভিএস),ডাঃ জাহিদ হোসেন(ডিভিএস),ডাঃনাইম (ডিভিএস) সহ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।