ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলম্বিয়াকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আওরঙ্গজেব কামাল :
জুলাই ১৫, ২০২৪ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নানান নাটকীয়তার পর অবশেষে শেষ হলো কোপা আমেরিকার ফাইনাল। ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতে নিল আর্জেন্টিনা। দর্শক–বিশৃঙ্খলার কারণে প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট দেরিতে শুরু হওয়া আর্জেন্টিনা–কলম্বিয়া ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটেও ছিল নানা নাটকীয় ঘটনা।মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে রেকর্ডও গড়লো তারা। কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ১৬টি শিরোপা জয়ের রেকর্ড এখন মেসি-ডি মারিয়াদের দখলে। এছাড়া স্পেনের পরে দ্বিতীয় দল হিসেবে পর পর তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতলো আলবিসেলেস্তারা। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ জেতার পর ২০২৪ কোপা আমেরিকার শিরোপাও জিতলো আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা এবং এর মাধ্যমে উরুগুয়েকে টপকে আর্জেন্টিনা মহাদেশীয় এ টুর্নামেন্ট সর্বোচ্চ ১৬ বার জয় করলো। খেলার বিবারনে জানাযায়,লাওতারো মার্টিনেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। ১১২ মিনিটের মাথায় ডি বক্সের সামনে থেকে লো সেলসো ফ্লিকে বল বাড়িয়ে দেন ডানদিকে থাকা লাওতারোকে। বল পেয়েই এই ফরোয়ার্ড ঢুকে পড়েন বক্সের মধ্যে। তার সামনে ছিলেন কেবল কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। তার মাথার উপর দিয়ে জোরালো শট নিয়ে বল জালে জড়ান ইন্টার মিলানের হয়ে খেলা এই তারকা।এবারের আসরে এটা ছিল লাওতারোর পঞ্চম গোল। সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি জিতবেন গোল্ডেন বুট।
১০৫ মিনিটেও গোল পায়নি কেউ:
অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোল পায়নি কেউ। তাতে গোলশূন্যভাবে শেষ হয়েছে ১০৫ মিনিটের খেলা। এই অর্ধে অবশ্য দারুণ গোলের সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। নিকো গঞ্জালেসের নেওয়া দারুণ শট ঝাপিয়ে পড়ে ধরে ফেলেন কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অংশে আরও ১৫ মিনিটের খেলা হবে। এই সময়ের মধ্যে সমতা না ভাঙলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে নির্ধারিত হবে কোপা আমেরিকা-২০২৪ এর চ্যাম্পিয়ন।
আর্জেন্টিনার গোল মিস:
ম্যাচের ৯৫ মিনিটে দারুণ একটি গোলের সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। এ সময় রদ্রিগো ডি পল ডি বক্সের মধ্যে নিকোলাস গঞ্জালেসকে বল বাড়িয়ে দেন। তিনি বল পেয়েই দ্রুত শট নেন। কিন্তু কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস দ্রুত বলের লাইনে এসে ঝাপিয়ে পড়ে তালুবন্দি করেন বল। তাতে নিশ্চিত গোলের সুযোগ নসাৎ হয় আর্জেন্টিনার।
আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়েছে। নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কেউ। যদিও কলম্বিয়া অনেক সুযোগ পেয়েছিল। সুযোগ পেয়েছিল আর্জেন্টিনাও। কিন্তু কেউ-ই পায়নি জালের নাগাল। ফলে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে।উল্লেখ্য, কেবল কোপা আমেরিকার ফাইনালেই রাখা হয়েছে অতিরিক্ত সময়। এছাড়া নকআউট পর্বে ছিল না কোনো অতিরিক্ত সময়। নির্ধারিত সময়ের পর সরাসরি টাইব্রেকার হয়েছিল সেখানে। শেষ মুহূর্তে গোল পেতে মরিয়া হয়ে খেলছে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ মানিয়ে কলম্বিয়ার আক্রমণভাগকে ব্যতিব্যস্ত করে রেখেছে। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাচ্ছে না। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময় দেওয়া হয়েছে ৪ মিনিট।৭৫ মিনিটে বল জালে জড়িয়েছিল আর্জেন্টিনা। মেসির বদলি হিসেবে নামা গঞ্জালেস পেয়েছিলেন জালের নাগাল। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।ম্যাচের ৬৬ মিনিটে মাঠ ছাড়েন লিওনেল মেসি। পায়ের সমস্যার কারণে তিনি আর খেলা চালিয়ে যেতে পারেননি। মেসির পরিবর্তে বদলি হিসেবে মাঠে নেমেছেন নিকো গঞ্জালেস। যিনি আর্জেন্টিনার হয়ে ৩৮ ম্যাচ খেলে গোল করেছেন ৫টি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উভয় দল বেশ আক্রমণাত্মক খেলছে। তৈরি করছে সুযোগও। কিন্তু গোলের দেখা পাচ্ছে না কেউ।৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টার সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু থেকে গোল করতে দেননি কলম্বিয়ার রক্ষণভাগের খেলোয়াড়রা।
এরপর ৫৪ মিনিটে কর্নার থেকে হামেস রদ্রিগেজের উড়িয়ে মারা বলে হেড নিয়েছিলেন কর্ডোবা। কিন্তু সেটি বারের উপর দিয়ে চলে যায়।৫৮ মিনিটে ডি মারিয়াও গোলের সুযোগ পেয়েছিলেন। এ সময় তার নেওয়া শট দারুণ দক্ষতায় ধরে ফেলেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।প্রধমার্ধের বিরতির পর প্রায় ৩৩ মিনিট পারফর্ম করেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার পারফরম্যান্সে মুগ্ধ হন মাঠে উপস্থিত ৬৫ হাজার দর্শক। শাকিরার পারফরম্যান্সের পর শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা-কলম্বিয়ার কেউ। তবে বল দখল ও আক্রমণে আর্জেন্টিনার চেয়ে বেশ এগিয়ে ছিল কলম্বিয়া। প্রথমার্ধে ৫২.২ শতাংশ বলের দখল ছিল কলম্বিয়ার কাছে। তারা শট নিয়েছিল ৮টি। তার মধ্যে ৪টিই ছিল অন টার্গেটে। দিয়াজ, কর্ডোবা, রদ্রিগেজ ও লার্মার নেওয়া শট অল্পের জন্য মিস হয়।অন্যদিকে আর্জেন্টিনা শট নিয়েছিল মোটে ৩টি। তার মধ্যে মাত্র ১টি ছিল অন টার্গেটে। আলভারেজ ও মেসি চেষ্টা চালিয়েছিলেন গোল করার। আর্জেন্টিনা কর্নার পেয়েছিল ৪টি, কলম্বিয়া ১টি।ম্যাচের ৪৪ মিনিটের মাথায় কলম্বিয়ার ডি বক্সের সামনে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির নেওয়া ফ্রি কিকে মাথা লাগিয়েছিলেন তাগলিয়াফিকো। কিন্তু তার নেওয়া হেড বারের উপর দিয়ে চলে যায়।তার আগে ৩৩ মিনিটের মাথায় বেশ দূর থেকে কলম্বিয়ার লারমা শট নিয়েছিলেন। সেটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।
২০ মিনিটের মাথায় গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বলে শট নিয়েছিলেন তিনি। কিন্তু সেটি কলম্বিয়ার রক্ষণভাগের খেলোয়াড়দের গায়ে লেগে দুর্বল হয় এবং গোলরক্ষক ভার্গাস ধরে ফেলেন।ফাইনালের প্রথম দশ মিনিটে আর্জেন্টিনার ওপর প্রভাব বিস্তার করে খেলেছে কলম্বিয়া। তারা বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। পক্ষান্তরে মাত্র একটি সুযোগ তৈরি করে আলবিসেলেস্তারা।সপ্তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন হামেস রদ্রিগেজ। অ্যাক্রোবেটিক স্টাইলে তার নেওয়া শট বারে লেগে ফিরে আসে।ষষ্ঠ মিনিটে লুইস দিয়াজ সুযোগ পেয়েছিলেন গোলের। তার নেওয়া নিচু শট আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ ধরে ফেলেন।ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিলেন জুলিয়ান আলভারেজ। মন্টিয়েলের ক্রস বক্সের মধ্যে পান আলভারেজ। তার নেওয়া শট পোস্টের দূর দিয়ে চলে যায়।
আর্জেন্টিনা : এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), মন্টিয়েল, রোমেরো, লাওতারো মার্টিনেজ, তাগলিয়াফিকো, ডি মারিয়া, ডি পল, এনজো, ম্যাক অ্যালিস্টার, মেসি (অধিনায়ক) ও আলভারেজ। আর্জেন্টিনা ৪-৩-৩ ফরম্যাটে খেলছে।
কলম্বিয়া : ভার্গাস (গোলরক্ষক), আরিয়াস, সানচেজ, কুয়েস্তা, মোজিকা, রিওস, লার্মা, দিয়াজ, রদ্রিগেজ (অধিনায়ক), জে. আরিয়াস ও কর্ডোবা। কলম্বিয়া ৪-২-৩-১ ফরম্যাটে খেলেছে।
আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনালটি বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও দর্শকদের চাপের কারণে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে প্রথমে আধা ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ। অর্থাৎ ৬টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। এরপর সেটা বাড়ানো হয় আরও ১৫ মিনিট। অর্থাৎ সকাল ৬টা ৪৫ মিনিট। কিন্তু তখনও ম্যাচ শুরু করা যায়নি। তাতে ফাইনালটি আরও ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হয় বহুল প্রত্যাশিত ফাইনালটি। দর্শকদের দেওয়া চাপে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের দক্ষিণ গেটের নিয়ন্ত্রণ ভেঙে যায়। তাতে অনেক কলম্বিয়ান দর্শক হুড়মুড় করে মাঠে ঢুকে পড়ে। পরিস্থিতি বেসামাল হলে বন্ধ করে দেওয়া হয় গেট। টিকিটধারী দর্শকদের বেছে বেছে ঢোকাতে গিয়ে দেরি হচ্ছে বেশ। লম্বা সময় ধরে দর্শকরা বাইরে দাঁড়িয়ে আছেন। উপচে পড়া ভিড়ের কারণে তারা মাঠে প্রবেশ করতে পারেনি অনেকে। এ বিষয় নিয়ে পুলিশ অনেককে গ্রেফতার করেছে । স্টেডিয়ামের বাইরে কোথাও কোথায় দুই দলের দর্শকদের মধ্যে হাতাহাতি এবং মারামারিও ঘটনাও ঘটছে। প্রচণ্ড ভিড় আর প্রবল চাপের কারণে কিছু কিছু দর্শক অসুস্থও হয়ে পড়ছেন। তাদের জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার হয়েছে। সব মিলিয়ে খেলায় শুরু হয় নাটকীয়তার মধ্য দিয়ে।একটু বলে রাখা ভাল স্থানীয় সময় বিকেল ৫টা থেকে গেট খুলে দেওয়ার কথা ছিল। গেট খুলে দেওয়াও হয়। কিন্তু তর সইছিল না কলম্বিয়ার সমর্থকদের। তারা একটা পর্যায়ে গেট ভেঙে মাঠে প্রবেশ করতে শুরু করে। তাদের রুখতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন নিরাপত্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাধ্য হয়ে একটা পর্যায়ে দর্শক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এরপর আস্তে আস্তে চেক করে দর্শক মাঠে প্রবেশ করানো হয়। পরিস্থিতি বেসামাল হলে দর্শক প্রবেশে বেশ সময় লাগে। সে কারণে খেলা নির্ধারিত সময়ের আধাঘণ্টা পরে শুরু করার সিদ্ধান্ত হয়। যাতে টিকিট কেটে খেলা দেখতে আসা দর্শকরা ম্যাচের এক মিনিটও মিস না করেন। সে যাই হোক আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামলো কোপা আমেরিকার ৪৮তম আসরের। সোমবার সকালে অতিরিক্ত সময়ে লাওতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা শোকেসে তোলে আলবিসিলেস্তারা। ২৩ বছর পর ফাইনালে উঠেও শিরোপা জয়ের অপেক্ষার পালা ঘোচাতে পারে না কলম্বিয়া। এবার রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। চলুন এবার দেখে নেওয়া যাক কোপা আমেরিকা-২০২৪ এ কে কোন পুরস্কার জিতলো।
এক নজরে কোপা আমেরিকা-২০২৪ এর পুরস্কার:
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা,
রানার্স-আপ: কলম্বিয়া,
তৃতীয়: উরুগুয়ে,
ফেয়ার প্লে: কলম্বিয়া,
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: হামেস রদ্রিগেজ (৬ অ্যাসিস্ট, ১ গোল),
গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): লাওতারো মার্টিনেজ (৫ গোল),
সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (৫টা ক্লিন শিট)।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন টুর্নামেন্টে ১৬টি দলকে মোট ৭২ মিলিয়ন ডলার দেবে। যার মধ্যে প্রতিটি দল কেবল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই মিলিয়ন পাবে।তবে টুর্নামেন্টে চার সেমিফাইনালিস্ট নির্ধারিত না হওয়া পর্যন্ত প্রতি রাউন্ডে দলগুলো এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরস্কারের অর্থও আরও বাড়বে। শেষ রাউন্ডের পরাজিতরা তৃতীয় স্থানের জন্য একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচের বিজয়ীরা পাবে পাঁচ মিলিয়ন ডলার এবং পরাজিতরা পাবে চার মিলিয়ন ডলার। কোপা আমেরিকা-২০২৪ এ রানার আপের জন্য প্রাইজ মানি থাকছে সাত মিলিয়ন ডলার। আর চ্যাম্পিয়নরা পাবে ১৬ মিলিয়ন ডলার। এগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অবশ্যই একটি ভালো অংশ নিজ নিজ জাতীয় ফেডারেশনের কোষাগারে যায়। ১৯১৬ সালে যাত্রা শুরু করে কোপা আমেরিকা। ২০২৪ সালের ২০ জুন থেকে ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে এর ৪৮তম আসর অনুষ্ঠিত হলো।
এর মধ্যে আর্জেন্টিনা ১৬ বার, উরুগুয়ে ১৫ বার, ব্রাজিল ৯ বার, প্যারাগুয়ে, চিলি, পেরু দুই বার করে এবং কলম্বিয়া ও বলিভিয়া একবার করে কোপার শিরোপা জেতে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ বার রানার্সআপ হয় আর্জেন্টিনা এবং দ্বিতীয় সর্বোচ্চর তালিকায় রয়েছে ব্রাজিল, ১২ বার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।