ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ।

বাগেরহাট প্রতিনিধি:
জুলাই ১৪, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিশুছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন।অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের বাবুল মজুমদার (৫০) ওই ছাত্রীকে গত বুধবার বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, শিশুর শ্লীলতাহানির অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।