ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে মেয়ের মৃত্যুর খবরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা

বিশেষ প্রতিনিধি :
জুলাই ১২, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের বন্দরে মাত্র ১০মিনিটের ব্যবধানে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ১২ জুলাই সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। এরা হচ্ছেন আবেদী(৬৭) এবং তার মেয়ে শিল্পী বেগম(৩৮)। এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহমুদনগর এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে শিল্পী বেগম ১২ জুলাই সকাল সাড়ে ১০টায় আকস্মিকভাবে ষ্ট্রোক করলে স্বজনরা তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার সময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর ১০মিনিট পর মেয়ের মৃত্যুর খবর পেয়ে মা আবেদী বেগম মেয়েকে দেখার জন্য বাসা থেকে বের হওয়ার পর পরই সেও ষ্ট্রোক করে ঘটনাস্থলেই ঢলে পড়ে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিনে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।