বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) বিকেল তিনটায় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ একেএমএ আউয়াল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি , বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক আলী খান পান্না সহ, এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বনেত্রী হিসেবে সম্বোধন করেন এবং তার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের দিক তুলে ধরেন।
.

