ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বুড়াবুড়ি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাল বিতরণ

Link Copied!

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর চাউল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জুন) দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদ চত্বরে ৮৭৬জন কার্ডধারীর মাঝে এই চাল বিতরণ করা হয়। প্রতি জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন, উপজেলা পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার শাহজাহান আলী, ইউনিয়ন পরিষদ সচিব আলোপ্তগীন মুকুল, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আনিসুর রহমান, ইউপি সদস্য আনতাজুল হক, আইবুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।