ঢাকাবুধবার , ১২ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বাস চাপায় নিহত-১, আহত-৩

বিশেষ প্রতিনিধি:
জুন ১২, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের পৌর গোরস্থানের সামনে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিক্সার ১ যাত্রী নিহত হয়েছে। এ সময় অটো রিক্সার ৩ যাত্রী আহত হয়। আহত ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে, বুধবার (১২ জুন) সন্ধ্যা ৭ টায় বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর পৌর গোরস্থানের সামনে থেকে পালকি পরিবহেেনর একটি বাস বেকুটিয়ার দিকে যাচ্ছিল। এ সময় হুলারহাট থেকে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে পিরোজপুরের দিকে আসছিলো। গোরস্থানের সামনে এলে বাসটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ওই রিক্সার ৪ যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় পিরোজপুর সদরের খলিশাখালী এলাকার মো: আনসার মোল্লা (৬০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।আহতদের মধ্যে রেক্সোনা (৪০) ও আলামিন (৩৪) এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অন্যজন পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।