ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ গাছ লাগায় আর বিএনপি ধ্বংস করে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট :
জুন ৫, ২০২৪ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি তা ধ্বংস করে। আমাদের বৃক্ষরোপণ এবং প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন। রাজধানীর শেরেবাংলা নগরে ৫-১১ জুন অনুষ্ঠিত হবে পরিবেশ মেলা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা-২০২৪ অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু পুরস্কার-২০২৩ ও -২০২৪, জাতীয় পরিবেশ পুরস্কার-২০২৩ এবং বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২২ ও ২০২৩ বিজয়ীদের হাতে হস্তান্তর করেন। এছাড়াও সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার ও সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ঢাকাসহ বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা শহরের ১শ’টি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস পালন করছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক, প্রবন্ধ ও শ্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হচ্ছে। দিবসটি উপলক্ষে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যানারে সজ্জিত করা হযেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।