ঢাকাশনিবার , ২৫ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার তৃতীয়বার্ষিকী পালিত

পঞ্চগড় প্রতিনিধি :
মে ২৫, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে জাতীয় দৈনিক মুক্তির লড়াই পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শনিবার বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন জাতির বিবেক সাংবাদিকদের সকল ক্ষেত্রে কোটা ভিত্তিক অধিকার বাস্তবায়ন ও সরকারিভাবে  ভাতার ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড় জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সরোয়ার। আলোচক হিসেবে ছিলেন, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী, ঢাকা প্রেসক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা। দৈনিক মুক্তির লড়াই পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহীন আলম আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একাত্তর টেলিভিশন এর প্রতিনিধি রফিকুল ইসলাম, পঞ্চগড় নিউ প্রেসক্লাবের সভাপতি মো: তোতামিয়া, সাধারণ সম্পাদক আসমা আকতারা আঁখি, আলমগীর হোসেন, সাংবাদিক এস এম সাদিকুজ্জামান সোহেল, আসাদুজ্জামান রানা  প্রমূখ। এ সময় সভাপতি তার সমপরি বক্তব্য বলেন আপনাদের সহযোগিতা পেলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক মুক্তির লড়াই আরো একধাপ এগিয়ে যাবে। তৃতীয় বর্ষের কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।