ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সৌমেন্দু অধিকারীর সমর্থনে অভিনেতা মিঠুন চক্রবর্তীর রোড শো ।

Link Copied!

শনিবার, ঠিক দুপুর দুটোই , পূর্ব মেদিনীপুরের খেজুরি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে, অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো করলেন বারাতলা পর্যন্ত।এই রোড শো ঘিরে খেজুরিতে জনপ্লাবন শুরু হয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য, এবং শুভেচ্ছা জানানোর জন্য। সকলেই নায়কের ছবি ক্যামেরাবন্দি করতে থাকে। রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে অপেক্ষা করতে থাকেন একবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য।

ব্যাঞ্জো ও বাজনা সহ প্রশেসনের মধ্য দিয়ে এই রোড শো শুরু হয় এবং শেষ হয় বারাতলায় গিয়ে,। রোড শো তে উপস্থিত ছিলেন লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারী সহ অন্যান্যরা, অভিনেতা মিঠুন চক্রবর্তী সকলকে হাত তুলে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।ভোট যত এগিয়ে আসছে, এলাকায় এলাকায় চলছে প্রচার তুঙ্গে, প্রত্যেক দলের প্রচার জোরদার হচ্ছে। সবার একটাই কথা ভোট দেবেন কাজের মানুষকে, ভোট আপনার অধিকার, সকাল সকাল নিজের ভোট নিজে দেবেন। নির্ভয়ে ভোট দেবেন।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়,‌

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।