ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে একটি দাখিল মাদরাসা থেকে কেউ পাশ করেনি।।

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট :
মে ১৩, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি দাখিল মাদরাসার কোন পরীক্ষার্থী পাশ করেনি। মাদরাসাটি হচ্ছে সূর্যমুখি হালদারবাড়ি বালিকা দাখিল মাদরাসা। এ বছর মাদরাসাটি থেকে ৮ জন দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করেছিলেন। রবিবার (১২ মে) প্রকাশিত ফলাফলে দেখা গেছে সকলেই অকৃতকার্য হয়েছেন। মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. মর্তুজা বিল্লাহ বলেন, গনিতের শিক্ষক না থাকায় ফলাফল খারাপ হয়েছে। মাদরাসাটিতে মোট শিক্ষক রয়েছন ১২ জন। এবতেদায়ি শাখা থেকে দশম শ্রেণি পর্যন্ত নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ২০ থেকে ২৫ জন মাত্র। এ ছাড়া গোটা উপজেলায় দাখিলে এ বছর পরীক্ষার্থী ছিলেন আরও ১৭২৫ জন। এর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৮৪৪ জন। পাশের হার ৫১%। এছাড়াও মিশনবাড়িয়া দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ৩০ ফেল করেছেন ২৮ জন শিক্ষক রয়েছে ২২ জন ।এবং মহিলা দাখিল মাদ্রাসায় ১৯ জনের মধ্যে পাস করেছে একজন।।অপরদিকে এসএসসি পরীক্ষায় মোট অংশ গ্রহন করেছেন ২৭৯২ জন। অকৃতকার্য হয়েছেন ২৯১ জন। পাশের হার ৮৯%। এসএসসি ভোকেশনালে অংশ নিয়েছিলেন ২২৫ জন। ফেল করেছেন ৪১ জন। পাশের হার ৮১%। গোটা উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন এসএসসিতে ১৮১ জন। এসএসসি ভোকেশনালে ২ জন ও দাখিলে ৭ জন রয়েছে। মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সাইফুল আলম জানান, সব মিলিয়ে মোরেলগঞ্জ উপজেলায় এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ১১৮৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ১৯০ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।