ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় উপজেলা নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও এজেন্ট আটক

বগুড়া প্রতিনিধি :
মে ৮, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে গাবতলীতে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝপাড়া কুসুুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয় বলে জানাযায়। আটককৃতরা হলেন-কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী এবং আনারস প্রতীকের এজেন্ট এরশাদ আলী। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ৯০০ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠায়। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বক্সে ফেলানো হয়। পরবর্তীতে এরশাদকে আটক করে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়। পরে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯০০ ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এদিন দুপুর ১২টার দিকে একই উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দুটি বুথে জাল ভোট দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুই কর্মকর্তা হলেন-হাফিজার রহমান ও মোঃ আব্দুল মোত্তালিব। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এটিএম আমিনুর ইসলাম এ তথ্য জানান। সকাল ১০টায় কেন্দ্রে প্রায় তিন থেকে চার লাইন পুরুষ ভোটার দাঁড়িয়ে ছিলেন। তবে উপরে ভোট কক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের অলস বসে থাকতে দেখা যায়। তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকানো ছিল। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমা ঘটনাস্থলে এসে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এদিকে, সহকারী প্রিজাইডিং অফিসারদের দাবি ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে তাদের কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।