ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ – দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
মে ৪, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি বলেছেন, ’আগামী উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিস্কার ঘোষনা নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ, একটি শান্তিপূর্ন নির্বাচন। তাই শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের স্পষ্ট করে বলছি প্রধানমন্ত্রীর এ নির্দেশকে শতভাগ বাস্তবায়নে আপনাদের যেকোন ধরনের সহযোগীতা দিতে আমার সরকার প্রস্তুত রয়েছে। ’আমার ভোট আমি দেবো, যাকে খুশী তাকে দেবো’ প্রধানমন্ত্রীর এ ঘোষনা আমি আমার জীবনের বিনিময়ে হলেও অক্ষরে অক্ষরে পালন করবো। শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন। এসময় তিঁনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু ম্যাসেজ আমি আপনাদের দিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমার নির্বাচনী এলাকা কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় ও উৎসবমুখর।তিনি আরও বলেন, ‘যারা প্রার্থী হবে তাদের আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভোট দেবে জনগণ, তাই জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট আনতে হবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ শেখ হাসিনার দল। আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর রাজনীতি করে না। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে।উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের সভাপতিত্বে ও ইউএনও মো: রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ওসি আলী আহম্মেদ, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো: বাবুল মিয়া প্রমূখ।

কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

             তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান এমপি এর সৌজন্যে, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি উপজেলা যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির এর আয়োজন করেন। শনিবার দুপুর বারোটায় কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়কে প্রায় ৫ শতাধিক তৃষ্ণার্ত মানুষদের মাঝে এ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এসময় মহিপুর থানা যুবলীগ আহ্বায়ক মোঃ মিজানুর রহমান বুলেট আকন, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, মোঃ ফোরকান বিশ্বাস, পৌরসভার ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি টুটুল হালদার, যুবলীগ কর্মী মোঃ দুলাল, শফিক, জুয়েল প্রমুখ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এবিষয়ে প্যানেল মেয়র হুমায়ুন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে,দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের সৌজন্যে তীব্র তাপদাহে অতিষ্ঠ শিক্ষার্থী পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এ বিতরন কার্যক্রম আগামী ৭ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।