ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে ১৩’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরন

বাগেরহাট প্রতিনিধিঃ
এপ্রিল ২৩, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ১৩’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরন।
মঙ্গলবার দুপুরে উপজেলার কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি পূর্নবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কৃষি প্রনোদনা বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ।
উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কুষিবীদ আকাশ বৈরাগী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ^াস, যুবলীগ নেতা মো. হাসিব খান, মো. রাসেল হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, এম.ও.পি ১০ কেজি ও ডি.ও.পি ১০ কেজি সার বিতরন করা হয়।

মোরেলগঞ্জে বিকল্প কর্মসংস্থানে  ৯ ভিক্ষুক পেলেন ছাগল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ভিক্ষুকদের পূর্নবাসন কর্মসূচির আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৯ পরিবার পেলেন ছাগল।
মঙ্গলবার দুপুরে উপজেলার সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে এ সহায়ক উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ।
উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতানের সভাপতিত্বে এ বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ^াস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, যুবলীগ নেতা মো. হাসিব খান, মো. রাসেল হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ বিভিন্ন ইউনিয়নের ৯ ভিক্ষুক পরিবারের মাঝে ১টি করে ছাগল তুলে দেন।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ^াস বলেন, এ উপজেলা ২৫৯ জন তালিকাভুক্ত ভিক্ষুক রয়েছে, এদেরকে সরকারি ভাবে ভিক্ষুক পূনর্বসন কর্মসূচির আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ইতিপূর্বে ১১৪ জনকে কায়েকটি ধাপে সহায়ক উপকরন প্রদান করা হয়েছে। তালিকাভুক্ত বাকী ভিক্ষুকদেরও পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় সহয়তা প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।