ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
এপ্রিল ২২, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বারবাজার ফুলবাড়ি নামক স্থানে সড়কে ট্রাকের ধাক্কায় আসলাম হোসেন লিটন( ৪৫)নামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর (নাপিত) নিহত হয়েছেন। সোমবার(২২ এপ্রিল) রাত ২টার দিকে কালীগঞ্জের সুন্দরপুর স্টেশন এলাকার অদুরে প্রকাশ ট্রেনে কাটা পড়ে নিহত হন। রাতে খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামি গোয়ালন্দ ট্রেনে কাটা তিনি পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সোমবার (২২ এপ্রিল) রেল পুলিশ তার ছিন্নভিন্ন কাটা মরদেহ উদ্ধার করে।নিহত প্রকাশ হলেন কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের মামা বাড়ি থেকে তালেশ্বর বাজারে নরসুন্দর(সেলুনের) কাজ করতেন। স্থানীয়দের ধারনা নিহত ব্যক্তি আত্মহত্যা করতে পারেন।এব্যপারে মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পওয়ার পর যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা বলতে পারেননি মাস্টার মশিয়ার রহমান।এদিকে, সোমবার ভোরে আসলাম হোসেন লিটন নামে এক মোটরসাইকেল চালক বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হন। তিনি কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
নিহত মোটরসাইকেল চালক রাতে ভাড়ায় যাত্রী বহন করতে।তার মৃত্যুতে দুলাল মুন্দিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আদম আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এদিন ভোররাতে তিনি দুর্ঘটনার শিকার হন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।