পিরোজপুরের পুলিশ সুপার জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে এসআই সিদ্দিক সহ অদ্য ১৮/৪/২০২৪ তারিখে ০৪.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার বাধাল বাজার থেকে ১ টি আ্যাপল ব্রান্ডের ল্যাপটপ উদ্ধার সহ ০২ জন আসামীকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের অবহিত করেন যে ,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডঃ ঈশিতা হায়দার এর পিরোজপুর সহরের খুমুরিয়া ছায়ানীড় কলেজ রোডস্থ বাসা থেকে গত ১৩/৮/২০২৩ তারিখে আপেল ব্রান্ডের ল্যাপটপটি চুরি হয়। তার শিক্ষা জীবনের বিভিন্ন থিসিস পেপার ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উক্ত ল্যাপটপের মধ্যে থাকায় তিনি দিশেহারা হয়ে জান এবং অনেক খোঁজাখুজি করে না পেয়ে গত ১৭/৮/২০২৩ তারিখ পিরোজপুর সদর থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি মামলা দায়ের করেন, যার নম্বর ১২/১৮৮ ধারা-৪৫৭/৩৮০ দন্ডবিধি । পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় জেলা পুলিশ দীর্ঘদিন ধরে উক্ত মামলার পিছনে লেগে থেকে ।আজ বাগেরহাট জেলার বাধাল বাজারে অভিযান পরিচালনা করে চোরাই ল্যাপটপ সহ ৩ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ১। আশিক খান হৃদয় (২৭) পিতাঃ সোবহান খান, রাজারহাট, পিরোজপুর ২। বিপ্লব কুমার দাস পিতা- পরিতোষ কুমার দাস, বাধাল, বাগেরহাট এবং ৩। নয়ন মোল্লা পিতা- মৃত মনসুর মোল্লা সাং- প্রতাপপুর, ইউনিয়ন- গোপালপুর, কচুয়া থানা জেলা- বাগেরহাট ।পিরোজপুরের নামকরা চোর হৃদয় পুলিশকে জানান যে ল্যাপটপটি চুরি করে ১০,০০০ টাকায় নয়নের কাছে এবং নয়ন বিপ্লব কুমারের কাছে ৩০,০০০ টাকায় বিক্রি করে বলে জেলা পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে ।
পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স)জনাব মুকিত হাসান খান বলেন উক্ত চুরির সঙ্গে জড়িত ০৩ জন আসামিকে আমরা গ্রেফতার করতে পেরেছি বাকি আসামিদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে।

