ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে খুলনা ৬ আসনের  সাংসদ  কে সম্মাননা পদক প্রদান

মীর রাজিবুল হাসান নাজমুল :
এপ্রিল ১৩, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে খুলনা ৬ আসনের  সাংসদ সদস্য  মোঃ রাশিদুজ্জামান কে সম্মাননা পদক প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সকাল ৯ টায়  সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে পাইকগাছা উপজেলার আগরঘাটা সংসদ সদস্যের নিজ কার্যালয়ে এ পদক প্রদান করা হয়। এ সময় সাংসদ সদস্য  মোঃ রাশিদুজ্জামান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে দৃশ্যমান।আমি সেই ভাবে কাজ করে চলেছি। তিনি এ  সময় আরো বলেন  আমি সবসময় তৃণমূল জনগোষ্ঠী নিয়ে কাজ করি। তাদের কথা বিচার করলেই এ অঞ্চলের লবণ পানি ও মিষ্টি পানি বন্টনে একটি আইন করা  অতি জরুরি। এলাকায় লবণ পানি ঢুকে হাজার হাজার ফসলি জমি গাছপালা নষ্ট হচ্ছে। অতি দ্রুত আইনের মাধ্যমে এর সমস্যার সমাধানের প্রয়োজন। এ  সময় বলেন এলাকার ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ দখলমুক্ত করা অতি জরুরী। এলাকার জলাবদ্ধতা  নিরাশনে কপোতাক্ষ নদকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি

সাংবাদিকদের এ বিষয়ে লেখার আহ্বান জানান। পরিশেষে তিনি  ঢাকা প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান । এ সময় উপস্থিত ছিলেন  কপিল মুনি প্রেসক্লাবের সভাপতি মো: হেদায়েত আলী টুকু, সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মোহব্বত, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, ঢাকা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক ও তালা প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক এম,এম রোকনুজ্জামান টিপু,কপিলমুনি প্রেসক্লাবের আব্দুর রহমান, হাসান ইমাম,ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য মীর জেসান হোসেন তৃপ্তি প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।