ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের খানজাহান আলীর মাজারে শুরু হয়েছে ৫৫০ বছরের পুরানো ঐতিহ্যবাহী মেলা‌‌

সৈয়দ শওকত হোসেন,, বাগেরহাট:
মার্চ ২৩, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ) এর মাজারে শুরু হয়েছে ৫৫০ বছর পুরানো ঐতিহ্যবাহী ৩ দিনব্যাপী মেলা। শনিবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিক ভাবে মেলা শুরু হয়। যা চলবে আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। বাংলা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ মেলায় দেশি-বিদেশী কয়েক লাখ ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। মেলা উপলক্ষে বিভিন্ন পন্যের পসরা নিয়ে দোকান বসাচ্ছেন দোকানীরা। রমজান মাস হওয়ায় বিকাল থেকে মেলা প্রঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠবে বলে জানান দোকানীরা।বাগেরহাট টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, তিন দিনের এ মেলায় এখানে লক্ষাধিক লোকের সমাগম হবে। এসব ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমরা আমাদের ইউনিটের ফোন নম্বর দেওয়ালে এবং প্রকাশ্য স্থানে টানিয়ে দিয়েছি। এছাড়া ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদের নম্বর রয়েছে, কেউ কোনো সমস্যায় পড়লে আমাদের ফোন দিলেই আমাদের পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে যাবেন। মেলার এ তিনদিন সার্বক্ষণিক মাজারে দায়িত্ব পালনের কথাও বলেন তিনি।মাজারের প্রধান খাদেম শের আলী ফকির এ প্রতিবেদক কে জানান, অতীতে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এখানে ভক্তদের সমাগম হতো। অনেকেই আসতেন মানত দিতে, যা সময়ের সাথে সাথে মেলায় রূপ নিয়েছ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।