ঢাকাবুধবার , ২০ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঘাটালের লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবের রোড শো 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
মার্চ ২০, ২০২৪ ৬:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিকেল পাঁচটায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের স্বার্থে ,ঘাটাল লোকসভা কেন্দ্রে রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড সো করলেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব,এই রোড শো রঘুনাথবাড়ি, জোড়াপুকুর থেকে পদযাত্রা করে রঘুনাথবাড়ি ঠাকুরবাড়িতে এসে তিনি পুজো দেন ,এবং পূর্ব শুকুটিয়া প্রাইমারী স্কুলের মাঠে একটি সংক্ষিপ্ত জনসভা করেন। আসন্ন ভোটকে কেন্দ্র করে, সাধারণ মানুষের কাছে তার বার্তা দিলেন, জনসভা শেষে পুনরায় রোড শো করেন, এবং চাইপুর এসে তিনি চা চক্রে যোগ দেন।লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব আসার আগে থেকেই, রাস্তার দু’ধারে অগণিত সিনেমা প্রেমী ও এলাকার মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলেন, এবং সারা রাস্তায় ফুলের বৃষ্টি ঝরতে থাকে, আর সাথে সাথে দেব সবার হাতে হাত মিলিয়ে অভ্যর্থনা জানান। বাড়ির উপরে থাকলেও যে সকল ছেলে-মেয়ে তার সামনে এগিয়ে গিয়েছেন সকলের হাতে হাত মিলিয়েছেন। এবং দুহাত জোড়ো করে ভোট প্রার্থনা করেছেন।

রিপোর্টার , সমরেশ রায় ও‌ শম্পা দাস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।