ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

dainikkhobor
মার্চ ১৩, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে এ ডি ডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তিক মানসিক স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়ন ও গোটাপাড়া ইউনিয়নে দুই দিন ব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কমিউনিটি বেইজড মেন্টাল হেলফ সার্ভিস শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় বুধবার( ১৩ মার্চ) সকালে সদর উপজেলার গোটা পাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মানসিক স্বাস্থ্য সেবা ক্যাম্প আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাগেরহাট, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান। গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমসের আলীর সভাপতিত্বে ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাগেরহাট এলাকার সমন্বয়কারী মোঃ এহসানুল হকের সঞ্চালনায় ,জাগরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা গোটাপাড়া, বাগেরহাটের আয়োজনে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও স্বাস্থ্যসেবা প্রদান করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান ( সাইকিয়াট্রিস্ট) এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিশু মনোবিজ্ঞানী দীপন চন্দ্র সরকার। উক্ত স্বাস্থ্য ক্যাম্পে শিশু ও তরুণদের দিনভর মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া ও মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে অনুরূপভাবে মানসিক স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।