ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আক্তারুল ইসলাম সাতক্ষীরা থেকে :
মার্চ ১২, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নকলায় তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান।সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, জেলা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মহিদার রহমান, উন্নয়ন কর্মী মাধবচন্দ্র দত্ত, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, জেলা ভূমিহীন সমিতিরসাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন অবিলম্বে ওই সাংবাদিককে নি:শর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।