দোকানের সামনে ঘুমানের অপরাধে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী (পাগলী) নারীকে সুতাদড়ি দিয়ে হাত-পা বেধে ৫ জন মিলে লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। এ ঘটনায় মহেশপুর থানা পুলিশ ৫ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তি নেপা ইউনিয়নের খোশালপুর নামক বাজারে।মানসিক প্রতিবন্ধী নারীকে মারপিটের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে মহেশপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন খোশালপুর গ্রামের জলিল তরফদারের ছেলে মহির তরফদার (৪৫), খাইরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৩৫),মহির উদ্দিনের ছেলে রাব্বি তরফদার (১৬), নুরুল-আমিনের ছেলে তারিক মনোয়ার (১৬) ও সানোয়ার হোসেনের ছেলে ওসমান (১৬)। এঘটটনার ব্যপারে খোশালপুর বাজারের ব্যবসায়ীরা জানায়, সোমবার দুপুর ৩ টার দিকে খোশালপুর বাজারে দোকানে সামনে ঘুমিয়ে ছিলেন এক মানসিক প্রতিবন্ধী এক নারী। দোকান খোলার সময় দোকানদার ঘুমিয়ে থাকা নারীকে ডাকাডাকি করে। এর এক পর্যায়ে দোকানদার একটি লাঠি দিয়ে হালকা খোঁচা দিয়ে ঐ নারীকে উঠানোর চেষ্টা করে।এরপর দোকানীকে লক্ষ করে ইটের খোয়া – ঢিল ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মহির তরফদার ও নাজমুল হোসেনের
নেতৃত্বে কয়েক জন মিলে নারীকে পা বেধে লাটি দিয়ে পিটিয়ে গুরুতর ভাবে জখম করে আহত করে।মানসিক প্রতিবন্ধী নারী বিলু খাতুন (৪০) হলেন পলিয়ানপুর গ্রামের মৃতঃ হজো আলীর মেয়ে ।মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানায়,মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী বিলু খাতুনকে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই ৫ জনকে আটক করা হয়েছে। গুরুতরআহত অবস্থায় বিলু খাতুনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

