ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে শিশু ধর্ষন মামলায় একজনকে যাবজ্জীন কারাদন্ড দিয়েছে আদালত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
মার্চ ৬, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের শিশু ধর্ষন মামলায় একজনকে যাবজ্জীন কারাদন্ড প্রদান করেছে আদালত । এরসাথে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারদন্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় প্রদান করেন ।মামলার বিবরণে জানা যায়, গত ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৫টায় ঝিনাইদহের শৈলকুপায় রয়েড়া গ্রামের ভিকটিম (৫) বাড়িতে খেলা করছিল। তখন আসামী তরিকুল জোয়ার্দার আসামীর ভাইয়ের বাড়িতে এসে দেখে বড়িতে কেউ নেই সেই সুযোগে আসামী তার ভাইয়ের মেয়েকে তাদের বসত বাড়ির উত্তর কক্ষে নিয়ে গিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষন করে। পরবর্তীতে ভিকটিমের আত্মচিৎকারে তার ভাইয়ের বউ আফরিনা খাতুন বাড়ির মধ্যে প্রবেশ করে । সে সময় টের পেয়ে আসামী মোঃ তরিকুল জোয়ার্দার ভিকটিমকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়।এ রপর ভিকটিমের মা তার মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে উপস্থিত সাক্ষী (১) জহুরুল (০২) ঠান্ডু (০৩) সাইফুল (০৪) রেহেনা খাতুনকে সব খুলে বলে । এরপর ভিকটিমের শারীরীক অবস্থা আমংকাজনক হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়াশেষে মামলা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করে ।
ফিরোজ আহম্মেদ
ঝিনাইদহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।