ঢাকারবিবার , ৩ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ শৈলকুপায় গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরু পুড়ে মারা গেছে

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
মার্চ ৩, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপার বাহির রয়েড়া গ্রামে অগ্নিকান্ডে ২টি গরু পুড়ে মারা গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। শনিবার রাত আনুমানিক ১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।জানাগেছে, বাহির রয়েড়া গ্রামের কৃষক আয়ুব হোসেন দুটি গাভী গরু পালন করতেন। গতকাল একটি গাভীর পেট থেকে বাছুর ভূমিষ্ট হয়। রাতে গোয়াল ঘরে তারা মশার কয়েল জ্বালিয়ে দেয়। অসাবধানতা বশত মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে পুরো গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই গর্ভবতী একটি গাভী গরু ও সদ্য ভূমিষ্ট একটি বাছুর পুড়ে মারা যায়। কৃষক আয়ুব হোসেন জানান, আগুনে তার ১০ মাসের গর্ভবতী গাভী ও একটি বাছুর মারা গেছে। আরেকটি গাভী পুড়ে ঝলসে গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। পরে স্থানীয়রা পুড়ে মরা গরুগুলোকে বাড়ীর পার্শ্বে গর্ত খুড়ে পুতে রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।