ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে স্ত্রী’কে মারতে গিয়ে ছেলের বটির আঘাতে মায়ের মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে স্ত্রী’কে মারতে গিয়ে ছেলের বটির আঘাতে আহত মা পায়রা খাতুনের (৬১) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত পায়রা খাতুন ভদ্রডাঙা গ্রামের জেহের আলী মন্ডলের স্ত্রী। এ ঘটনায় ছেলে হাসেম আলী ঘটনার পর থেকে পলাতক আছে। শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এসআই নাজিম উদ্দীন জানান, শবে বরাতেন দিন (২৬ ফেব্রয়ারি) হাসেম আলী স্ত্রীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় । তাদের ঝগড়া থামাতে মা পায়রা খাতুন এগিয়ে আসে। এ সময় হাসেম তার স্ত্রীকে লক্ষ্য করে ঘাসকাটা বটি ছুড়ে মারেন। বটিটি স্ত্রী’র গায়ে না লেগে তার মা পায়রা খাতুনের শরিলে গিয়ে লেগে ক্ষত বিক্ষত হয়। পরে মা পায়রা খাতুন গুরুতর আহত হয়।এরপর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে ।তিনি আরো জানান, প্রকৃত কারণ জানতে হাসেম আলীর ছেলে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।শৈলকূপা ত্রিবেনী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল লতিফ জানান, পায়রা খাতুনের আঘাতের পরও তাকে ঠিকমতো চিকিৎসা প্রদান করা হয়নি। ফলে ডায়াবেটিক রোগ থাকায় স্বাস্থ্যে অবনতি ঘটে এবং আহত হওয়ার তিনদিন পর বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। তিনি আরো বলেন, পায়রা খাতুনের বাম পা, হাটু, থোড়া ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা জানান, বিষয়টি আমি লোকমুখে শুনে পুলিশকে জানিয়েছি।শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, পায়রা খাতুনের মৃত্যুর কারণ অনুসন্ধানে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, আঘাত জনিত কারণে মৃত্যু হলে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।