ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন অতি: বিভাগীয় কমিশনার (সার্বিক) সরোজ কুমার নাথ

dainikkhobor
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সরোজ কুমার নাথ আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। এসময় তার সফর সঙ্গি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, এপিএমবি শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহাম্মদ। সোমবার বেলা ১২ টার দিকে তিনি আশাশুনি আলিয়া মাদ্রাসা, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি বালিকা বিদ্যালয় ও সবশেষে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন ও উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, ইউএনও মু. রনি আলম নুর, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, আরডিও আবু বিল্লাল হোসেন, পিআইও সোহাগ খান, প্রত্যাপনগর ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালীসহ বিভিন্ন অফিস প্রধান, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ। মতবিনিময়কালে আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হওয়ায় পার্শ্ববর্তী বালিকা বিদ্যালয়ের কার্যক্রম গতিশীল করতে সাইক্লোন শেল্টার, আইসিটি ভবনসহ সরকারিভাবে সরঞ্জাম সরবরাহ, খাজরা ও বড়দল ইউনিয়নের ছোট/বড় ১২ গ্রামের ১০ হাজার বিঘা কৃষি আবাদি জমির লবনাক্ত পানি নিষ্কাশনে চেউটিয়া খালের মুখে পাউবো’র বেড়ী বাঁধে স্লুইজ গেট নির্মান সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের খোজ খবর নেন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।