ঢাকারবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে গাঁজাগাছের নিচে বসেই সেবনের প্রস্তুতিকালে আটক ৪

মোঃ ফরিদুল ইসলাম :
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ১৩ কেজি ওজনের প্রায় ১১ ফুট লম্বা একটি গাঁজাগাছ ও গাঁজা সেবনের সরঞ্জামও জব্দ করে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই অভিযান চালায় পুলিশ। আটক চারজন হলেন বাড়ির মালিক বীরবল চন্দ্র (৫০), সত্যজিৎ রায় (৩০), সাতপাড়া গ্রামের শাহ আলম (৩৫) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের উপেন দাস (৫৫)।ঘোড়াঘাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর গ্রামে বীরবলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির আঙিনার এক কোণে বাঁশের চাটাই দিয়ে ঘেরা একটি গাঁজাগাছের নিচে বসে চারজন গাঁজা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বীরবল দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ বীরবলসহ সেখানে থাকা অপর তিনজনকে আটক করে। পরে সেখানে তল্লাশি চালিয়ে গাঁজা সেবনের সরঞ্জাম ও শুকনা গাঁজা জব্দ করে পুলিশ। বাঁশের চাটাই দিয়ে ঘেরা গাঁজাগাছটিও জব্দ করা হয়।পুলিশ বলছে, জব্দকৃত গাঁজাগাছটি দেড় বছর আগে রোপণ করেছিলেন বাড়ির মালিক বীরবল চন্দ্র। তিনি সেই গাছের গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। পাশাপাশি নিজেও গাঁজা সেবন করতেন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় রাতে ঘোড়াঘাট থানায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।