ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক’২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, রিসোর্স সেন্টার ইন্সট্রাকটার অপূর্ব মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, উপজেলার ১১ ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রত্যেক ইভেন্টে ১ম স্থান অধিকারীদের অংশ গ্রহণে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘ক’ গ্রুপ এবং তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে পৃথক পৃথকভাবে খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় ৫৪ ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়। সকল ইভেন্টের ১ম স্থান অধিকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় উপজেলা থেকে অংশ গ্রহন করবে।

আশাশুনি বাজার ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সদর বাজার ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও দলমত নির্বিশেষে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি বাজার চান্নি চত্বরে সদর বাজার বণিক সমিতির আয়োজনে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে ও বাজার বণিক সমিতির সদস্য সচিব জাকির হোসেন প্রিন্সের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আশাশুনি নাগরিক সমাজের সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন, কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস,এম সাহেব আলী, জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, বাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ইয়াহিয়া ইকবাল, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ হোসেন। সভায় বক্তাগণ বলেন, মরিচ্চাপ নদী খনন বর্তমান সরকারের একটি যুগোপযোগী পদক্ষেপ হলেও এর সুফল থেকে সদরের লোকজনকে বঞ্চিত করতে একটি মহল চক্রান্ত করে যাচ্ছে। তারা সিএস ম্যাপের বাইরে থেকে আশাশুনির পারের রেকর্ডীয় জমি খননের মাধ্যমে আশাশুনি সদর বাজারকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র করছে। মরিচ্চাপ ব্রীজের নীচে থেকে পুরানো গোডাউন ঘাট পর্যন্ত সোজাসুজি পুরানো গোডাউন ঘাট পর্যন্ত খনন করে আশাশুনি সদর বাজার রক্ষা বাঁধ নির্মাণ করা হলে বাজার বাঁচবে এবং ব্যাবসায়ীরা বাঁচবে। সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আশাশুনি বাজার রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।