ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কবি মুহম্মদ শফি সম্মাননা পাচ্ছেন আট গুনীজন

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি মুহম্মদ শফি স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুনীজন ব্যাক্তি। আগামী ১৫ ফেব্রুয়ারি কবি মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে ৮ জন গুনী ব্যক্তিকে ওই স্মারক সম্মাননা প্রদান করা হবে। রোববার কবি মুহম্মদ শফির ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক মোতাহার হোসাইন ও সদস্য সচিব নূরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কবি মুহম্মদ শফি স্মারক সম্মাননা-২০২৪ পাচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইবাইস আমান (প্রবন্ধ গবেষণা), কবি ও ঔপন্যাসিক এম. এন. এস. তুর্কী (কথা সাহিত্য), প্রাক্তন প্রধান শিক্ষক বজলুর রহমান খান (শিক্ষা), কবি ও কথাশিল্পী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (কথা সাহিত্য), কবি ও নাট্যকার মুনছুর আযাদ (রম্যনাট্য), চারুপীঠ একাডেমীর পরিচালক উৎপল দে (চারুশিক্ষা), ছড়াকার, কবি ও উপস্থাপক রিয়াজ লিটন (সামগ্রিক অবদান) এবং দৈনিক গ্রামের কাগজের কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান রাজু (সাংবাদিকতা)। উল্লেখ্য, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি সুদীর্ঘকাল ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে শিক্ষকতার পাশাপাশি গ্রন্থাগার পরিচালকের দায়িত্ব পালন শেষে বর্তমান কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডে (ভবানীপুর) নিজ বাড়িতে অবসর জীবনযাপন করছেন। কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, আঞ্চলিক ভাষার কবিতা, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, জীবনী, ইতিহাস, সম্পাদনা ইত্যাদি মিলে তাঁর এ যাবৎ প্রকাশিত গ্রন্থ প্রায় একশত। তিনি কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলা একাডেমির আজীবন সদস্য। সাহিত্যে অবদানের জন্য এ যাবৎ তিনি দেশ ও বিদেশের অজ পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। পেয়েছেন ‘কাব্যাচার্য’ ও ‘বঙ্গশ্রী’ উপাধি। ইতিপূর্বে ১৭ জন গুনী ব্যক্তিকে কবি মুহম্মদ শফি স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।