ঢাকাশুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ-ইমরান খানের সমর্থকদের সংঘর্ঘে নিহত ৩

ডেস্ক রিপোর্ট :
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।এতে এখন পর্যন্ত তিনজনের নিহত হয়েছে। স্থানীয় এক সাংবাদিকের পাঠানো কিছু ভিডিওতে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে। তাদের চিৎকার করতে শোনা যাচ্ছে। সেইসাথে সেখানে গুলির শব্দও শোনা যাচ্ছে।বৃহস্পতিবারের নির্বাচন শেষ হলেও আজ শুক্রবার জুড়েই পাকিস্তানে চলছে ভোট গণনা। দিন পেরিয়ে রাত এলেও এখনো ২৬৫ আসনের পূর্ণাঙ্গ ফল জানাতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন।তবে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, ভোটের ফলে এগিয়ে আছে ইমরান খানের দল পিটিআই সমর্থক স্বাধীন প্রার্থীরা। যদিও তারা সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। এর মাঝেই উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শাংলা জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এই সংঘর্ষে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলেই জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে। পুলিশের একটি সূত্রও বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।