সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের রানী আক্তার। মঙ্গলবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।মনোনয়নপ্রত্যাশী রানী আক্তার বলেন, ‘আমি আশাবাদী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সংরক্ষিত আসনে মনোনীত করবেন। আমি তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কাজ করার পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করব।দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মঙ্গলবার ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারও ফরম বিক্রি করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

