ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলিকাতায় মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরিদর্শনে এলেন , পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শনিবার, পূর্ব মেদিনীপুরে পরিদর্শনে এলেন, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন, শুরু হয়েছে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা ,শান্তি ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ,পরীক্ষা শুরু হয় সকাল নটা ৪৫ মিনিট থেকে, রাজ্যের প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিচ্ছেন, তবে গতকাল এত আটোসাটো ব্যবস্থা নেওয়ার পরেও, মালদার দুই পরীক্ষার্থী প্রশ্নপত্র ভাইরাল করে দেওয়ার অভিযোগে তাদের পরীক্ষা বাতিল করেছে পর্ষদ, যা নিয়ে কার্যত উদ্বিগ্ন মধ্যশিক্ষা পর্ষদ।দ্বিতীয় দিনে পরীক্ষা সুস্থ ভাবে পরিচালনা হচ্ছে কিনা, তা দেখার জন্য তিনি পূর্ব মেদিনীপুরে পৌঁছে যান , প্রথমে তিনি কোলাঘাট কে টি পি পি হাইস্কুল ও পরে পাঁশকুড়া ঘোষপুর এবং ব্র্যাডলি বার্ট হাইস্কুলের পরীক্ষা খতিয়ে দেখতে যান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়,পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মোট আটটি বিদ্যালয় পরিদর্শন করেছেন, জেলা কোন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং রাজ্য প্রশাসনও আমার সহিত সহযোগিতা করেছেন, আশাকরি এই জেলাগুলোতে পরীক্ষা সুষ্ঠুভাবে হবে,পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় গতকালের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিয়েবলেন , কিছু অসাধু ব্যক্তি রয়েছেন। তা সংখ্যায় খুবই কম, তারাই এই ধরনের নেতিবাচক কাজগুলো করছেন, আমরা চাইছি পরবর্তী বছর আরো কঠিন পদক্ষেপের মাধ্যমে পরীক্ষা পরিচালনা করতে।সাথে সাথে সকল পরীক্ষার্থীদের তিনি শুভেচ্ছা জানান, সবাই শান্তিতে ও নিয়ম-শৃঙ্খলা ভাবে পরীক্ষা দিক এই আশা কামনা করেন ,যাতে কোনরকম গন্ডগোলের সৃষ্টি না হয়।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।