ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলিকাতায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে ধর্ণা মঞ্চ

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুপুর একটায় উপস্থিত হন, অনেক আগে থেকেই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন ,বিভিন্ন মন্ত্রী, থেকে শুরু করে কাউন্সিলর, পৌর মাতা ,বিধায়ক, সাংসদ, এবং তৃণমূল সদস্যরা, দুপুরদটো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন ধর্ণামঞ্চে, উপস্থিত ছিলেন বম্বের সুপারস্টার শত্রুঘ্ন সিনহা,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কাজে বাইরে থাকায়, ধর্ণা মঞ্চে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি, তাই তিনি বললেন ,আমার কয়েকটি কাজ পোড়ায় , থাকায়, আমি কয়েকটি মিটিং সেরে পুনরায় ধরনা মঞ্চে আসবো। এবং যতদিন না কেন্দ্রীয় সরকার আমাদের দাবী-দাওয়া না মেটাবে ,আমরা ধরনা চালিয়ে যাব। তিনি সকল তৃণমূল কর্মী ও সদস্যদের বার্তা দিলেন।আজ কয়েক হাজার তৃণমূল কর্মীরা, দিদির জয় ধ্বনি দিয়ে, ধরনা মঞ্চের সামনে উপস্থিত হন,রেটুর দিয়ে সমস্ত গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সমস্ত গাড়িকে উল্টোদিকের রাস্তা দিয়ে ঘুরিয়ে দিতে হয়, মাননীয় মুখ্য মন্ত্রী আসার অনেক আগে থেকেই, রেড রোড এর সমস্ত রাস্তা প্রশাসনের লোকেরা ব্যারিকেট করে দেন, এবং কড়আ নিরাপত্ত বলয়ে মুড়ে দেন,আজকের মঞ্চে ছিল সারা রাজ্যের বেশিরভাগ মন্ত্রী, সাংসদ, এবং কাউন্সিলরা,ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরাদ হাকিম, বিধায়ক দেবাশীষ কুমার, সুপারস্টার সত্রুঘ্ন সিনহা, মন্ত্রী শশী পাঁজা ,মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ,সাংসদ শান্তনু সেন সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরমাতা ও পৌরপিতারা উপস্থিত ছিলেন,ধর্ণামঞ্চে সকলের হাতে ছিল, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবীর প্লাকার, মঞ্চ থেকে বাইরে পর্যন্ত একটাই স্লোগান, দিদি তোমার পাশে আছি। মোদী তুমি দূর হটো।

রিপোর্টার, সমরেশ রায়, শম্পা দাস, কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।