যৌতুকের দাবীতে শারীরিক নির্যাতন করায় স্বামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন মোছাঃ মুন্নি আকতার (১৯)নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রী। অভিযুক্তরা হলেন স্বামী মোঃ ফজলে রাব্বি (২৪), শাশুড়ি মোছাঃ মোর্শেদা (৪৮), শ্বশুড় ইসলাম কন্ট্রাকটার (৫৫) ও মোঃ রিফাত আহমেদ (১৯), পিতা-ইসলাম কন্ট্রাকটার সর্বসাং-এনায়েতপুর, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। ভুক্তভোগী হলেন- শরিয়তপুর জেলার সখিপুর থানার মালতকান্দীর মোঃ বাবুল সিকাদারের মেয়ে মোছাঃ মুন্নি আকতার (১৯),মুন্নী আকতার ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। অভিযোগ সুত্রে জানা যায় গত ইং ২১/০৩/২০২৩ তারিখে মোঃ ফজলে রাব্বির সাথে মুন্নি আকতারের শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর হইতে রাব্বি শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করতো মুন্নিকে। সেই সাথে শ্বশুড় ও শাশুড়ীর ইন্দনে ও কুপরামর্শে রাব্বি, মুন্নির নিকট বার লক্ষ ১২,০০,০০০/-টাকা যৌতুক দাবি করে। এমতাবস্থায় মুন্নও যৌতুক দিতে অপরাগত প্রকাশ করায় রাব্বি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। সেই ৪ নং অভিযুক্ত ব্যক্তি মোঃ রিফাত, মুন্নিকে নানা ভাবে খারাপ প্রস্তাব দেয়, এমনকি মাঝে মধ্যে জোর পূর্বক মুন্নির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ বিষয়ে মুন্নি তার স্বামীকে জানাইলে সে কোন গুরুত্ব দেয় না,বরং উল্টা আমাকে বিভিন্ন ভয় ভীতি ও হুমকী প্রদান করেন। অভিযোগ সূত্রে আরও জানা যায় মুন্নি ৫ মাসের অন্তসত্তা। অভিযুক্তগন পরস্পর যোগসাজসে মুন্নির গর্ভের ৫ মাসের সন্তান নষ্ট করার পায়তারা করতে থাকক।এবং গত ইং
১৬/১২/২০২৩ তারিখ বিকাল অনুমান ৩.০০ ঘটিকার সময় ১ নং বিবাদী অন্যান্য বিবাদীদের সহায়তায় মুন্নির মুখে বালিশ চাপা দিয়া শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে এবং ৩ ও ৪ নং বিবাদী মুন্নিকে এলোপাথারী মারপিট করিতে থাকে। এসময় মুন্নি অচেতন হইয়া পড়িলে বিবাদীরা ভয়ে দ্রুত ১ নং বিবাদী আমার বর্তমান বাসায় দিয়া যায়। পরে মুন্নি তার পরিবারের লোকজনের সহায়তায় ধামরাই ইসলামপুর মেডিকেল হাসপাতাল হইতে চিকিৎসা গ্রহন করে। এই বেপারে ভুক্তভোগী মুন্নী বলেন আমি বড়ই দূঃসচিন্তায় আছি যদি আমার শ্বশুর শাশুড়ীর কুপরামর্শে আমার স্বামী যে কোন সময় আমাকে তালাক প্রদান করিয়া বড় ধরনের ক্ষতি করিতে পারে। এমসয় তিনি আরও বলেন সার্বিক দিক চিন্তা ভাবনা করে এবং উক্ত ঘটনার বিষয়ে আমি আমার আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে থানায় আসিয়া অভিযোগ দায়ের করি। উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মিলন ফকির বলেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগটি আমি হাতে পেয়েছি তবে বিষয়-টি খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

