ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না : সিইসি

এস এম মনিরুজ্জামান :
ডিসেম্বর ২৩, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না।সিইসি বলেন, ‘সকলেই এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। এ ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। পরে তিনি নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো: জাহাংগীর হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ প্রমূখ।কাজী হাবিবুল আউয়াল বলেন, কোন ভোট কেন্দ্রে যদি কোন ভোট কারচুপির প্রমান পাওয়া যায়, তবে সেই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।