ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নৌকার বিজয় হলে দেশের মানুষ ভালো থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মো: মনির হোসেন বিশ্বাস :
ডিসেম্বর ২১, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, নৌকার বিজয় হলে দেশের মানুষ ভালো থাকবে। কারণ এ দেশের উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকা। তাই সবাইকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।বৃহস্পতিবার সকালে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজ বাড়ির আঙিনায় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্ম দেশের মানুষের কল্যাণের জন্য। দেশে যতবার রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ ছিল, ততবারই দেশ ও জনগণের অভাবনীয় উন্নয়ন হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে সম্মানিত করেছেন।
এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।