ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার উদ্যোগে একটি স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে জামায়াতে দলীয় কার্যালয় থেকে র‌্যারি বের করে। র‍্যালিটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার সেক্রেটারি শাহিন আক্তার। র‌্যালিতে অংশ নেয় ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। র‌্যালিতে অংশ গ্রহণকারীরা স্লোগানে স্লোগানে রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার সেক্রেটারি শাহিন আক্তার বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ, রমজানের পবিত্রতা বজায় রাখা, ব্যবসা বাণিজ্যে সততা রক্ষা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহবান জানান। এটি আত্মশুদ্ধি, সংযম, সততা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌর আমির খন্দকার আশরাফুল আলম, যুব বিভাগের সভাপতি গোলাম মুক্তাদি মুন্না, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল্লা আল গালিব প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।