ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের ইন্দুরকানীতে ফ্যাক্ট চেকিং ও নির্বাচন আচরণবিধি বিষয়ে সভা

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ৮, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলার ইন্দুরকানিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণবিধি বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দীন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আবুল কালাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি আহসানুল হক ছগির, সাংবাদিক হাফিজুর রহমান, নাছরুল্লাহ আল কাফি, কামরুল ইসলাম,এইচ এম বাশার, মো, রাসেল হাওলাদার, আরিফুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদি বৃন্দ। সভায় সাংবাদিকদের ভোটকেন্দ্র পরিদর্শনকালে করণীয়, দায়িত্ব ও দায়িত্বশীল আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রার্থীদের অবশ্যই নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে এবং ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা, অনিয়ম বা সংঘর্ষের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।সভা শেষে উপস্থিত সাংবাদিকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন সঠিক তথ্য তুল ধরার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।