ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনায় দোয়া মাহফিল

এস এম মনিরুজ্জামান, খুলনা থেকে :
জানুয়ারি ৫, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গত শুক্রবার মাগরিববাদ নতুন বাজার আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন ছিলেন। তাঁর নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরকাল স্মরণ করবে।তিনি আরও বলেন, আমি খুলনা-২ থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। আমি আশা করি, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয়ী হয়ে জননেতা তারেক রহমানকে এই বিজয় উপহার দিতে পারব।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।