এসি ল্যান্ড (AC Land) হিসেবে দায়িত্ব পালনরত মেধাবী, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের শুভ জন্মদিন আজ। দিনটি উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার দুলাভাই ও দৈনিক দুর্নীতি প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাজুল ইসলাম তালুকদার হিরু। তাজুল ইসলাম তালুকদার হিরু বলেন, “আবু বক্কর সিদ্দিক শুধু আমাদের পরিবারের গর্বই নন, তিনি দায়িত্বশীল, ভদ্র ও নীতিবান এক মানুষ। AC Land হিসেবে তিনি যে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”তিনি আরও বলেন, “তার জীবনের প্রতিটি ধাপ হোক আলোকময়, মন থাকুক প্রশান্ত নীল আকাশের মতো বিস্তৃত, আর স্বপ্নগুলো বাস্তবতার মজবুত মঞ্চে আরও উজ্জ্বল হয়ে উঠুক। নতুন এই বছর তাকে আরও সাফল্য, সুস্বাস্থ্য, মানসিক শান্তি ও সীমাহীন উন্নতির পথে এগিয়ে নিক—এই দোয়াই করি।”পরিবারের পক্ষ থেকেও আবু বক্কর সিদ্দিকের জন্য অনন্ত দোয়া ও শুভকামনা জানিয়ে তাজুল ইসলাম তালুকদার হিরু বলেন, “তিনি যেন সবসময় পরিবারের গর্ব হয়ে বেঁচে থাকেন, তার আচার–আচরণ ও কাজের মহত্বে সবার হৃদয় জয় করে যান।জন্মদিনে আবু বক্কর সিদ্দিকের সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরাও তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

