ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ২২, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার জেলার আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা সাড়ে ১১ টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সভাপতি জি,এম আল ফারুক। সাধারণ সম্পাদক এস,কে হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও এস,এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস,কে আশিকুর রহমান, কোষাধক্ষ্য গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাহিত্য, ক্রীড়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন। সভায় আয় ও ব্যয়ের খসড়া হিসাব নিকাশ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত আলোচনান্তে আগামী ৩ ডিসেম্বর বুধবার বিগত কমিটির শেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং সভায় বর্তমান নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর, বিগত দু’বছরের আয়-ব্যয়ের হিসাব সম্পন্ন সহ অনুমোদন এবং সাংগঠনিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।