ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যশোরের কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের সাথে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী জোটের মতবিনিময়

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
নভেম্বর ২২, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (যশোর-৬) কেশবপুরে ধানের শীষ” এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সাথে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী জোটের আয়োজনে (২২ শে নভেম্বর ২০২৫) শনিবার সকালে পাইলট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ও-ই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা সম্মলিত শিক্ষক কর্মচারী জোটের আহবায়ক সহকারি অধ্যাপক মোঃ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ)। সম্মলিত শিক্ষক কর্মচারী জোটের সদস্য সচিব আব্দুল গফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেশবপুর পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সুমন প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।