ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সি ইউ সির পক্ষ থেকে খুলনা শিশু হসপিটাল এর নব নিযুক্ত তত্ত্বাবধায়ক কে সংবর্ধনা প্রদান।

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ :
নভেম্বর ২১, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা শিশু হসপিটালের শিশু বিশেষজ্ঞ ও সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সি এর প্রিয় শুভাকাঙ্ক্ষী ডাক্তার প্রদীপ দেবনাথ খুলনা শিশু হসপিটালের তত্ত্বাবধায়ক হিসাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় সি ইউ সি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার ডাক্তার প্রদীপ দেবনাথ মহোদয়ের খান জাহান আলী রোড (টুটপাড়া কবরখানা মোড়) এ অবস্থিত চেম্বারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ শাহিন হোসেনের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সিইউসির সহ-সভাপতি জনাব শহিদুল্লাহ শহীদ,যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, কোষাধ্যক্ষ মীমা আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মুর্শিদা আক্তার, ক্রিয়া সম্পাদক মোঃ আজিজুর রহমান, সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ, মেহেনাজ তাবাসসুম, আসমা আক্তার তুলি। খুলনা শিশু হসপিটালের নবনিযুক্ত তত্ত্বাবধায়ক ডাক্তার প্রদীপ দেবনাথ সি ইউ সি সংগঠনের চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং সংগঠন ও সুবিধাবঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সিইউসি সংগঠনের ডাক্তার প্রদীপ কুমার মহোদয় কে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।