ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা -৩ আসনে বিএনপি’র পক্ষে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ১৬, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে সাতক্ষীরা -৩ আসনে জনবিছিন্ন কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিলপূর্বক জননেতা আল. ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে আশাশুনি সদরের মরিচ্চাপ ব্রীজের দক্ষিণ ধারে বিএনপি নেতা আবুহেনা মোস্তফা কামালের সভাপতিত্ব বক্তব্য রাখেন বিএনপি নেতা আসিফুর রহমান তুহিন, খায়রুল আহসান, ইউপি চেয়ারম্যান জাঙ্গীর আলম, খোরশেদ আলম, শাহরিয়ারজ্জামান, আব্দুস সালাম বাচ্চু, আব্দুর রাকিব, জুলফিকার আলী জুলি, আব্দুল ওয়াহাব, খালিদুজ্জামান টিপু, রুহুল আমিন, হাফিজুল ইসলাম, হাবিবুল্লাহ হাবিল, রাফসান জানি রাসেল, আরাফাত হোসেন পলাশ, সবুজ প্রমূখ।সমাবেশে বক্তাগন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষন করে বলেন, অনতিবিলম্বে জনবিচ্ছন্ন কাজী আলাউদ্দিন এর মনোনয়ন বাতিল করে সর্বোচ্চ জনপ্রিয় জননেতা আল. ডাঃ শহিদুল আলমের পক্ষে বিএনপি’র মনোনয়ন প্রদানের জোর দাবী জানান। বক্তাগন ডাঃ শহিদুল আলমের পক্ষে মনোনয় না পাওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করে আগামীতে আমরন অনশনের ঘোষনা করেন।সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ব্রীজের মুখ থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।