ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বাপা’র কমিটি হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ১৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরে কমিটি হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে বাপা পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক: খালেদা আক্তার হেনা, যুগ্ম আহ্বায়ক: জিয়াউল আহসান ও ইমাম হোসেন মাসুদ, সদস্য সচিব: রিয়াজুল হক। নেতৃবৃন্দ সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পরিবেশ সুরক্ষা আন্দোলনকে জোরদার করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিবেশ সংকট মোকাবিলায় দিকনির্দেশনা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।