কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামে সুদের দাদন ব্যবসা ও হয়রানির প্রতিবাদ করায় জেসমিন বেগম (২৪) নামের এক গৃহবধূ মারধরের শিকার হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত জেসমিনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। তিনি চরনজির গ্রামের জেলে রাকিবুল ইসলামের স্ত্রী।জেসমিন বেগম অভিযোগ করে বলেন, চরনজির গ্রামের আলমগীর খাঁ ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চড়া সুদে দাদন ব্যবসা ও বিভিন্নভাবে হয়রানি করে আসছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলে তিনি সেখানে বক্তব্য রাখেন। এতে ক্ষুব্ধ হয়ে ফাতেমা, রিমা, সোহাগ ও আলমগীর খাঁ তার বাড়িতে এসে এলোপাথাড়ি মারধর করেন।অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, বিরোধীপক্ষের রিমা (২৩) ফুল ও জখম নিয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

