ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যশোরের কেশবপুরে সাংবাদিক সুশান্তের উপর হামলায় প্রতিবাদ সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
অক্টোবর ১৭, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুরে সাংবাদিক সুশান্ত মল্লিকের উপর হামলার ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছে। শুক্রবার সকালে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সবুজ বাংলা ও বিডি খবর পত্রিকার কেশবপুর প্রতিনিধি সুশান্ত মল্লিকের উপর এলাকার কতিপয় ব্যক্তিরা হামলার করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, আয়ুব খান, অলিয়ার রহমান, সদস্য কবির হোসেন, শেখ শাহীন, এম আব্দুল করিম, রাজ্জাক আহমেদ রাজু, আব্দুল মোমিন, কামরুজ্জামান রাজু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।