ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলকে শ্রদ্ধাভরে স্মরণ

পিরোজপুর অফিস:
আগস্ট ১৫, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা মো. খালেদ রবি এর সভাপতিত্বে ও মো. মির্জা জহিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর বাদল, আবদুস সালাম বাতেন, সামশুদ্দোহা মিলন, মো. ফজলুল হক সেন্টু এবং প্রয়াত নেতার সন্তান গাজী আসাদুজ্জাম মাসুম ও গাজী কামরুজ্জামান শুভ্র।
বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার সাহসিক ভূমিকা এবং পিরোজপুর জেলার উন্নয়নে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।আলোচনা সভা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।