পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে যত্রতত্র গবাদিপশু রাখার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কলাপাড়া প্রশাসক। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভা, থানা, প্রেসক্লাব, লঞ্চঘাট ও ফায়ার সার্ভিস অফিসের সামনের রাস্তা থেকে ১৪টি গরু ও ১টি ছাগল জব্দ করা হয়।পৌরসভা সূত্র জানায়, যত্রতত্র গবাদিপশু রাখার কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় এবং শহরের পরিবেশ নোংরা হয়ে পড়ে। তাই গবাদিপশু পৌরসভার নিজস্ব খোয়াড়ে নির্ধারিত ফি-এর বিনিময়ে বা নিজস্ব ব্যবস্থাপনায় সুরক্ষিতভাবে রাখতে হবে।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ২৯১ ধারা এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ১০৯ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

